ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে কুরবানীর গোস্ত বিতরণ

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, মে ৩১, ২০২৬

ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে কুরবানীর গোস্ত বিতরণ

সার্জান খাঁন, কোম্পানীগঞ্জ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৪নং ইছাকলস ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে কুরবানীর মাংস বিতরণ করা হয়েছে। মানবিক সহায়তার অংশ হিসেবে সংস্থাটির পক্ষ থেকে ১০টি গরু কুরবানী করে ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ২ কেজি করে মাংস বিতরণ করা হয়।

শনিবার সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকার গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এই মাংস বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে শতাধিক পরিবার উপকৃত হয়েছে বলে জানা যায়।

এসময় উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশের কর্মকর্তা জনাব তারেক আহমেদ, ৪নং ইছাকলস ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের মহিলা কর্মকর্তা আশা বেগম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ইসলামিক রিলিফ বাংলাদেশ দীর্ঘদিন ধরে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ইছাকলস ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু বলেন, “ইসলামিক রিলিফ বাংলাদেশকে ধন্যবাদ জানাই। তাদের এই উদ্যোগে আমাদের ইউনিয়নের অনেক গরিব পরিবার উপকৃত হয়েছে।”

ইসলামিক রিলিফ বাংলাদেশের কর্মকর্তা তারেক আহমেদ বলেন, “আমরা চেষ্টা করছি কুরবানীর আনন্দ যেন অসহায় মানুষের ঘরেও পৌঁছে যায়। সেই লক্ষ্যেই আমাদের এই আয়োজন।”

মানবিক ও সামাজিক দায়বদ্ধতার এমন উদ্যোগ স্থানীয় মানুষের মাঝে প্রশংসা কুড়িয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর