ঢাকা |
প্রকাশিত: 9:01 PM, September 23, 2026
তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জঃ
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সুনামগঞ্জের শাল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) শাল্লা উপজেলা ও শাল্লা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা তাহির রায়হান চৌধুরী পাবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ ও যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ রাজ্জাক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল আহমদ দুলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান, সদস্য সচিব বাপন আহমদ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফজলে রাব্বি প্রান্তসহ বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণে তারেক রহমানের ঘোষণা একটি সময়োপযোগী পদক্ষেপ। এ উদ্যোগ সফল করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host