শান্তিগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের ৩৫ সদস্যের কমিটি গঠন: জিয়াউর সভাপতি রেদুয়ান সাধারণ সম্পাদক

প্রকাশিত: 2:52 AM, September 27, 2026

শান্তিগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের ৩৫ সদস্যের কমিটি গঠন: জিয়াউর সভাপতি রেদুয়ান সাধারণ সম্পাদক

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জঃ

‘হাওর, নদী ও সবুজ বাঁচালে আমরা বাঁচি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জ উপজেলা হাওর ও নদী রক্ষা আন্দোলনের ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। আক্রাম আলী দাখিল মাদ্রাসা হলরুমে আয়োজিত কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে জিয়াউর রহমানকে সভাপতি এবং শহীদুল ইসলাম রেদুয়ানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
ইমদাদ হোসেনের সভাপতিত্বে ও আহমদ উসমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি মো. রাজু আহমেদ। এছাড়া জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নবগঠিত কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন বিষয়ে দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর