সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ হচ্ছে না, সাময়িকভাবে স্থগিত

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

<span style='color:#077D05;font-size:19px;'>সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী</span> <br/> সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ হচ্ছে না, সাময়িকভাবে স্থগিত

নিজস্ব প্রতিবেদক
বিমানের সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট নিয়ে চারদিকে তুমুল আলোচনা। অন্তর্বর্তী সরকারের আমলে এই রোটটি বন্ধের নির্দেশে সিলেটে এবং যুক্তরাজ্যের বিভিন্ন শহরে হয়েছে প্রতিবাদ-বিক্ষোভ। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানালেন এই ফ্লাইট বন্ধ হচ্ছেনা। বরং হজের কারণে সিলেট-ম্যানচেস্টার ফøাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তিনি সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
এসময় তিনি বলেন, বিমানের সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট এ অঞ্চলের প্রবাসীদের জন্য খুবই কাংখিত একটি ফ্লাইট। ফ্লাইটটি বন্ধ করা হচ্ছেনা। তবে পবিত্র হজযাত্রীদের কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে এটি বন্ধ রাখা হয়েছে।
সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসন থেকে নির্বাচিত এ সংসদ সদস্য সরকারের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে বলেন, সিলেট বিভাগের উন্নয়নে আমরা নির্বাচিত জনপ্রতিনিধিরা সম্মেলিতভাবে কাজ করতে চাই। সিলেটের মহাসড়ক, রেল, বিমানের সমস্যা সমাধানে আমার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি, লাগেজ নিয়ে টানাটানি প্রতিরোধ করা, প্রবাসীরা যাতে এয়ারপোর্টে এসে সব ধরনের সুযোগ সুবিধা পান, সেজন্য আমরা কাজ করছি।
এর আগে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানান।
বিমানবন্দরে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সিলেট জেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সিলেট জেলা বিএনপির ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক স্টেলিং তারিয়াং, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান, গোয়াইনঘাট যুবদলের আহবায়ক অ্যাডভোকেট শাহাজান সিদ্দিকী, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজল হোসেন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর