ঢাকা ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ঈদের আগে শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি-বেতন পরিশোধ করা হবে।
মন্ত্রী আরও বলেন, এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় মুক্তবাণিজ্য চুক্তির আগাম প্রস্তুতি হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে চিঠি দেয়া হয়েছে। ধাপে ধাপে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সাথে মুক্তবাণিজ্য চুক্তির উদ্যোগ নেওয়া হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এসময় প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুর হক চৌধুরী বলেন, দেশের বাইরে বন্ধ বিভিন্ন শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার। আগামী এক মাসের মধ্যে সুফল মিলবে। স্পেনে অভিবাসন প্রত্যাশি বাংলাদেশিদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সময়মতো পৌঁছানোর ব্যাপারে কাজ করছে সরকার।
আর পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী বর্ষা মৌসুম সামনে রেখে নদী ও খাল খনন এবং হাওর রক্ষা বাঁধ নিয়ে কাজ করছে সরকার। এবারের কাজে কোনো দুর্নীতি করতে দেওয়া হবে না। জিরো টলারেন্স নিয়েই কাজ করছি আমরা। দেশকে দূর্নীতি মুক্ত করা সরকারের কঠিন চ্যালেঞ্জ। মতবিনিময় শেষে নদী ভাঙন কবলিত সুরমা ও চেঙ্গার নদী পরিদর্শন করেন বাণিজ্য ও পানিসম্পদ মন্ত্রী। আর নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দিবেন প্রবাসীকল্যাণ মন্ত্রী।
এদিকে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিলেটের মদনমোহন সরকারি কলেজে সাংবাদিকদের সাথে কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এসময় তিনি বলেন, একটি দেশের অন্যতম শক্তি হচ্ছে ট্যাক্স। এখানে ট্যাক্স জিডিপি রেশিও যদি না বাড়ান তো দেশের উন্নয়নে বেশি বিনিয়োগ কিভাবে করবেন? আপনারা যেভাবে ব্যাখ্যা করছেন, ট্যাক্স বাড়ানো না, ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে, সামগ্রিকভাবে রাজস্বের পরিমাণ বাড়াতে হবে।
মন্ত্রী বলেন, অর্থনীতির যে কনটেক্সটে আছে সেটা বুঝতে হবে। সেটা হল দক্ষিণ-পূর্ব এশিয়া বা আমাদের সাথে তুলনা করা যায় এমন যেকোনো অর্থনীতির দেশের অর্থনীতির সাথে ট্যাক্স জিডিপি রেশিও যেটা সেটা আমাদের অনেক কম। ট্যাক্স জিডিপি রেশিও আমি আবার বলছি আমাদের জিডিপির সাথে আমরা যে পরিমাণে ট্যাক্স আহরণ করি, সরকারের যে রাজস্ব আয় হয় সেই আয়ের রেশিওটা অনুপাতটা আপনি যেকোনো দেশের সাথে তুলনা করলে আমরা অনেক নিচের দিকে থাকি। এই রাজস্বটা কেন আহরণ করা হয়? রাজস্বটা আহরণ করে এই রাজস্ব দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনার যে সরকারের কর্মচারীদের ভাতা, রিটায়ারমেন্ট ফান্ড, বৈদেশিক ঋণ, দেশীয় ঋণ, ইনস্টলমেন্ট পরিশোধ, কিত্তি পরিশোধ, সুদ পরিশোধ এরপরে যে টাকাটা থাকে সেটাকে প্রায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি ।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাজারে প্রবেশ করা নানা রকমের মালামাল বাজারকে অস্থিতিশীল করছে। এদিকে কিন্তু সরকারের সক্ষমতা বাড়ানোর বিষয়টা গুরুত্ব দিয়ে দেখে যাচ্ছে। এটা শুধু ইচ্ছে না সাম্প্রতিককালে দুই একটা ঘটনায় আমরা খুব মর্মাহত হয়েছি। তবে এগুলো কোনভাবে ছাড় দেয়া হবে না। আমরা কঠোর হচ্ছি আর ইনশাআল্লাহ আমরা দমন করবো।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host