ঢাকা |
প্রকাশিত: 11:10 PM, February 28, 2026
আব্দুল শহীদ, সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তিকৃত রোগীদের দুপুরের খাবার খাওয়ানো হচ্ছে চাষের তেলাপিয়া মাছ, মোটা চালের ভাত এমন অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার সময় খাবার পরিবেশন করে কোহিনূর এন্টারপ্রাইজ।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, হাসপাতালের রোগীরা ঘুম থেকে উঠার আগেই ভোর ৫ টার সময় সকালের নাস্তা দেওয়া হয় দুই পিছ পাউয়ারুটি, সামান্য চিনি, একটি লাল ব্রয়লার মুরগির ডিম।
এদিকে ২৫০ শয্যার এ হাসপাতালে তিন থেকে সাড়ে তিন শত রোগী নিয়মিত ভর্তি থাকেন। গড়ে একশত রোগী ডিম পায়। অন্যান্যরা শুধু সকালের নাস্তা পাউয়ারুটি-চিনি। দুপুরে রুই মাছের স্থলে চাষের তেলাপিয়া মাছ, ডাল, আলুর সবজি। রাতে মাঝে মধ্যে পোল্ট্রি মোরগের মাংস, ডাল, সবজি। মাছের মাথা ও লেজ দরপত্রে না দেওয়ার উল্লেখ থাকলেও ঠিকাদার নিয়মনীতি তোয়াক্কা না করে সবই দিচ্ছে। দুপুরের ঠান্ডা ভাত রাতের গরম ভাতের সাথে মিশিয়ে পরিবেশন করা হচ্ছে। নিন্মমানের মসলা, চাল, তেল, লবণ ইত্যাদি দিয়ে খাবার তৈরি করা হচ্ছে।
কোহিনূর এন্টারপ্রাইজের ঠিকাদারের মোবাইল ফোনে একাদিক বার ফোন দিলে বন্ধ পাওয়া যায়। তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম বলেন,এসবের কিছুই আমি জানি না। তত্ত্বাবধায়ক স্যার বলতে পারবেন।
সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মাহবুবুর রহমান স্বপন বলেন,বিষয়টি আমি দেখছি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host