দেশে আরও ১৪ মৃত্যু, শনাক্ত ৮৯০ জন

প্রকাশিত: 6:11 PM, January 13, 2021

দেশে আরও ১৪ মৃত্যু, শনাক্ত ৮৯০ জন

বিজয়ের কণ্ঠ ডেস্ক
দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে,। একই সময়ে ৮৯০ জনে দেহে করোনার সংক্রমণ শনাঙ্কত করা হয়েছে। এছাড়া বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮৪১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন একদিনে।

 

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় আরও ৮৯০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২৪ হাজার ৯১০ জন হয়েছে। একই সময়ে চিকিৎসাধীন আরও ৮৪১ জন রোগী সুস্থ হয়ে উঠার মধ্য দিয়ে দেশে এখন পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৯ হাজার ৫২২ জন হয়েছে।

 

এছাড়া গত এক দিনে মারা যাওয়া ১৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৭ হাজার ৮৩৩ জনের মৃত্যু হল। নতুন করে মারা যাওয়া ১৪ জনের মধ্যে পুরুষ ৬ জন, নারী ৮ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর