সিলেট থেকে আনসার আল ইসলামের শীর্ষ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: 9:08 PM, November 9, 2022

সিলেট থেকে আনসার আল ইসলামের শীর্ষ নেতা গ্রেপ্তার

বিজয়ের কণ্ঠ ডেস্ক
জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল­াহকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

 

রাফাতকে সিলেট থেকে বুধবার দুপুরে গ্রেপ্তার করে ঢাকায় নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।

 

সিটিটিসির স‚ত্র বলছে, রাফাত সাদিক জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের শীর্ষ পর্যায়ের নেতা। তিনি দীর্ঘদিন ধরেই সেখানে জিহাদি দাওয়াতের কার্যক্রম চালিয়ে আসছেন। রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার হওয়া তিন জঙ্গিকে জিজ্ঞাসাবাদে রাফাতের নাম বেরিয়ে আসে। এরপরই তাকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়।

 

সূত্র: ঢাকা টাইমস

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর