ঢাকা |
প্রকাশিত: 7:38 PM, April 10, 2025
নিজস্ব প্রতিবেদক
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় চিনিসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. আনিছ মিয়া(২২) গোয়াইনঘাট থানার লাফনাউট বাজারের মৃত মজর মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়াস্থ মুসলিম হাইস্কুলের পাশে চেকপোস্ট করাকালে একটি ট্রাক আটক করা হয়।
এসময় ওই ট্রাকে তল্লাশী চালিয়ে বালুর নিচ থেকে ১০৮ বস্তায় ৫ হাজার ৪শ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৪৮ হাজার টাকা বলে জানায় পুলিশ। পরে চিনিসহ চোরাচালানে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host