কক্সবাজার গিয়ে নিখোঁজ জকিগঞ্জের ছয় তরুণ : পরিবারে উৎকণ্ঠা

প্রকাশিত: 6:50 PM, April 22, 2025

কক্সবাজার গিয়ে নিখোঁজ জকিগঞ্জের ছয় তরুণ : পরিবারে উৎকণ্ঠা

জুবায়ের আহমদ, জকিগঞ্জ
সিলেটের জকিগঞ্জে একই গ্রামের ৬ তরুণ কাজের জন্য কক্সবাজার গিয়ে ৫ দিন থেকে নিখোঁজ রয়েছেন। ৫ দিন থেকে তাদের কারো সাথে যোগাযোগ করতে পারছেন না স্বজনেরা। যত সময় যাচ্ছে তাদের পরিবারে উৎকণ্ঠা বাড়ছে। নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় জনমনে অস্থিরতা বিরাজ করছে। প্রত্যেকের স্বজনেরা তাদের প্রতীক্ষায় নির্ঘুম রাত কাটাচ্ছে। এ ব্যাপারে গত ১৯ এপ্রিল নিখোঁজ তরুণদের পরিবারের পক্ষ থেকে জকিগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে।
নিখোঁজ তরুণেরা হলেন খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের মৃত লুকুছ মিয়ার ছেলে রশিদ আহমদ (২০), ফারুল আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), মৃত দুরাই মিয়ার ছেলে এমাদ উদ্দিন (২২), ছফর উদ্দিনের ছেলে খালেদ আহমদ (১৯) ও মৃত সরবদি’র ছেলে আব্দুল জলিল (৪০)।
জানা যায়, তারা সকলেই রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে একসাথে গত ১৫ এপ্রিল বিকাল ৩ টার সময় বাড়ী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা করে। কক্সবাজার পৌছা পর্যন্ত পরিবারের সাথে তাদের যোগাযোগ ছিলো। দুর্ভাগ্যবশত কক্সবাজার যাওয়ার পর থেকেই তাদের মোবাইল ফোন বন্ধ রয়েছে। তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। স্বজনরা তাদের সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর