ঢাকা ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বনাথ বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মরহুম মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. শাহিন উদ্দিন। সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনকিলাব সংসদ সভাপতি মো. মোছন আলী।
সভায় বক্তব্য রাখেন, ইনকিলাব সংসদ সভাপতি মোঃ মোছন আলী, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. আলতাব হোসেন, দপ্তর সম্পাদক কবি এসপি সেবু, কোষাধ্যক্ষ মো. আব্দুল কাইয়ুম।
আলোচনা সভায় মরহুম মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল-এর জীবনের বিভিন্ন দিক ও সাংবাদিকতা জগতে তাঁর অবদানের কথা স্মরণ করে বক্তারা বলেন, তিনি ছিলেন একজন আপোষহীন ও সাহসী সাংবাদিক। বিশ্বনাথের সাংবাদিকতা জগতে তাঁর অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, সাংবাদিক এস.এ. সাজু, মিডিয়াকর্মী ইয়াসিন মির্জা, উজ্জ্বল মিয়া, বিজয় কর্মকার, সাব্বির আহমদ অপু, শাকিল আহমদ প্রমুখ।
আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাঈদ আহমদ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host