ঢাকা |
প্রকাশিত: 6:51 PM, May 7, 2025
নিজস্ব প্রতিবেদক
সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির পক্ষ থেকে পর্তুগাল প্রবাসী কোম্পানীগঞ্জ সমাজ কল্যাণ প্রবাসী পরিষদ সভাপতি, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির দাতা সদস্য মো. লালন মিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. রফিকুল হক এবং পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন।
মাস্টার আবুল খায়ের সাহেবের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি মুজিবুর রহমান মিন্টু।
বিশেষ অতিথি সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন- মাস্টার আজমল আলী, নিজাম উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল্লা আল হেলাল, আলীমুজ্জামান, শাহজাহান সাজু, আইনুল্লাহ প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host