ঢাকা |
প্রকাশিত: 6:30 PM, July 28, 2025
বিজয়ের কণ্ঠ ডেস্ক
সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কে সড়ক দুঘটনায় বদরুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত ও আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত বদরুল ইসলাম চারখাই ইউনিয়নের খলাগ্রামের বাসিন্দা। তিনি সোনালী ব্যাংক পিএলসির চারখাই বাজার শাখার সিনিয়র অফিসার।
রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি আলীনগর ইউনিয়নের টিকরপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
বদরুল বাসটির নিচে থাকায় তাকে কোনোভাবে জীবিত উদ্ধার সম্ভব হয়নি। রাত ১২টার দিকে ক্রেন দিয়ে বাসটি সরালে তার লাশ পাওয়া যায়।
লাশটি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ওসি আশরাফ উজ্জামান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host