যাদুকাটা নদীতে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে নৌ ধর্মঘটের ঘোষণা

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৬

যাদুকাটা নদীতে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে নৌ ধর্মঘটের ঘোষণা

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর-তাহিরপুর উপজেলার পাটলাই ও আবুয়া বিআইডব্লিউটিএ, ফাজিলপুর টুল টেক্স, খাস কালেকশনসহ যাদুকাটা নদীতে নৌকাঘাটের টুল আদায়ের নামে চলন্ত মালবাহী নৌযান থেকে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে নৌযান মালিক ও শ্রমিকদের সংগঠন ‘ঐক্য পরিষদ’ নৌ ধর্মঘটের ঘোষণা দিয়েছে।
সুনামগঞ্জ জেলা ট্রলার(বাল্কহেড) শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩১শে মার্চ (মঙ্গলবার) থেকে এ ধর্মঘট শুরু হবে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র নৌকাঘাটের টুলের অজুহাতে চলন্ত মালবাহী নৌকা থেকে জোরপূর্বক টাকা আদায় করে আসছে, যা সম্পূর্ণ অবৈধ এবং নৌপরিবহন ব্যবস্থার জন্য ক্ষতিকর।
নৌযান মালিক ও শ্রমিকরা অভিযোগ করেন, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং মাননীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের দৃষ্টি আকর্ষণ করেছেন। যদি তিনিও কোন ধরনের ব্যবস্থা না নেন পরবর্তীতে তারা বাধ্য হয়ে এই ধর্মঘটে যাওয়ার কঠোর হুশিয়ারি দিয়েছেন।
ঐক্য পরিষদের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবৈধ চাঁদাবাজি বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে এই ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়া হবে।
এদিকে ধর্মঘটের কারণে যাদুকাটা নদীপথে পণ্য পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে, যা স্থানীয় ব্যবসা-বাণিজ্যে বিরূপ প্রভাব ফেলতে পারে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর