ঢাকা |
প্রকাশিত: 11:17 PM, September 29, 2026
নিজস্ব প্রতিবেদকঃ
সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড পদ থেকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়ন পেতে যাচ্ছেন সিলেট বিভাগের ৩ জন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
তারা হলেন- সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, সিলেট সদর উপজেলার সরকার মামুনুর রশীদ, মৌলভীবাজারের সদর উপজেলার লুৎফুন নাহার শারমীন।
এসব কর্মকর্তা সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। এখন সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তাদের সিনিয়র সহকারী কমিশনার পদে পদায়ন করে আদেশ জারি করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host