ঢাকা ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০
নিজস্ব প্রতিবেদন : তিন দিনের সাংগঠনিক সফরে সিলেট আসছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ার পর সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত হন ছাত্রলীগের সাবেক এই নেতা। দায়িত্বপ্রাপ্তির পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিলেটের আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মত বিনিময়ও করেন তিনি।
দায়িত্ব প্রাপ্তির পর আগামী ১০ ফেব্রয়ারি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট আসছেন তিনি। সিলেটে এসে ওইদিন তিনি প্রথমে হযরত শাহজালাল (র:) ও শাহপরাণ (র:) মাজায় জেয়ারত করবেন। জিয়ারত শেষে বিকেলে সিলেট সার্কিট হাউসে জেলা ও মহানগর নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক বৈঠকে মিলিত হবেন।
পরদিন ১১ ফেব্রয়ারি তিনি সুনামগঞ্জ সফর করবেন। সেখানে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাথে বৈঠক করবেন তিনি।১২ ফেব্রুয়ারি সিলেট থেকে মৌলভীবাজার এবং হবিগঞ্জ সফর করবেন তিনি। সেখানে দলীয় নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন তিনি।
শুক্রবার এমন তথ্য জানিয়ে শাখাওয়াত হোসেন শফিক বলেন, দায়িত্ব প্রাপ্তির পর সিলেট বিভাগে প্রথম এই সাংগঠনিক সফরে যাচ্ছি। সেখানে প্রতিটি নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক বিষয়ে দলীয় সভানেত্রীর নির্দেশনা নিয়ে কথা হবে। মোট কথা, এই সফরের মধ্য দিয়ে গোটা বিভাগে নতুন করে গতি সঞ্চার করতে চাই আওয়ামী লীগে। তিনি বলেন, যারাই দল নিয়ে গ্রুপিং করতে চায়-তাদের ব্যাপারে কঠোর নির্দেশনা রয়েছে নেত্রীর। দলে কোনো বিভাজন নয়, শেখ হাসিনার নেতৃত্বে গোটা দলকে সংগঠিত করার লক্ষ্যেই এই রাজনৈতিক সফর।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host