ঢাকা |
প্রকাশিত: 1:20 PM, February 27, 2020
ডেস্ক প্রতিবেদন : উহান থেকে ২৩ বাংলাদেশি দিল্লিতে নেমেছেন। চীনের উহানে করোনাভাইরাসের কারণে আটকে পড়া ২৩ বাংলাদেশি নাগরিক ভারতের বিশেষ বিমানে করে দিল্লি নেমেছেন। আজ বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশনের এক ফেসবুক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।
ওই পোস্টে বলা হয়, ২৩ জন বাংলাদেশি নাগরিককে চীনের উহান থেকে একটি বিশেষ ভারতীয় ফ্লাইটে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁর আজ দিল্লিতে অবতরণ করেছেন। অন্যান্য ভারতীয় নাগরিকের পাশাপাশি তাঁদের দিল্লির শহরতলিতে কোয়ারেন্টাইনে (রোগ সংক্রমণের আশঙ্কায় পৃথক রাখা) রাখা হবে।
ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে, বাংলাদেশের নাগরিকদের কোয়ারেন্টাইনে রাখা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host