ঢাকা ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৩
নিজস্ব প্রতিবেদক
সিলেটের জৈন্তাপুর এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে জোনা কংলা (৩৬) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কারাগারে যাওয়া ব্যক্তি ভারতের মেঘালয় রাজ্যের জৈন্তাহিলস জেলার মুক্তাপুর হাওয়াই বস্তি গ্রামের জনিস কংলার ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ভারতীয় নাগরিকরা জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছেন। পুলিশ অনুপ্রবেশ বন্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ভারতীয় নাগরিক জোনাকে আটক করা হয়।
আটকের পর তিনি বাংলাদেশে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এর আগেও তিনি কয়েকবার এভাবে বাংলাদেশে প্রবেশের কথা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। পরে তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ মামলা করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সোমবার রাতে জোনা কংলা বাংলাদেশে প্রবেশ করেন। বাংলাদেশে প্রবেশে বৈধ কোনো কাগজপত্র না থাকায় তাকে আটক করে অনুপ্রবেশের দায়ে মামলা দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host