জগন্নাথপুরে সড়ক দুর্ঘ*টনায় অটোচালক নি*হত

প্রকাশিত: 7:00 PM, June 27, 2024

জগন্নাথপুরে সড়ক দুর্ঘ*টনায় অটোচালক নি*হত

 

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দবির মিয়া (৩২) নামে সিএনজি চালিত অটোচালক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় সিলেটে ওসমানী মেডিকেলে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত আনুমানিক ১০টায় সুনামগঞ্জ-জগন্নাথপুর- ঢাকা আঞ্চলিক মহাসড়কের উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাসিলা ব্রিজের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দবির মিয়া জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই গ্রামের চাঁদ আলীর পুত্র। তিনি পৌরশহরের হবিবনগর এলাকায় বাস করে আসছিলেন।

জগন্নাথপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিহত ব্যক্তির মরদেহ এখনও ওসমানী হাসপাতালে আছে। ঘাতক ট্রাকটিকে আমরা আমরা আটক করেছি। থানায় মামলা হয়েছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর