কানাইঘাটে ব্যস্ত সময় পার করলেন জমিয়ত সভাপতি

প্রকাশিত: 7:47 PM, June 15, 2025

কানাইঘাটে ব্যস্ত সময় পার করলেন জমিয়ত সভাপতি

মো. উমর আল ফারুক, কানাইঘাট
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি একটি গুরুত্বপূর্ণ সফরে কানাইঘাটে আসেন। সফরের শুরুতে তিনি কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কানাইঘাট ডিগ্রি কলেজ পরিদর্শন করেন।

জমিয়ত সভাপতি কলেজে পৌঁছালে কলেজ অধ্যক্ষ মহোদয় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ। কলেজের পরিবেশ, শিক্ষার মান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রভাব সম্পর্কেও মতবিনিময় হয়।

আলোচনার শেষে ওবায়দুল্লাহ ফারুক সাহেবের বিশেষ দোয়ার মাধ্যমে পরিদর্শন কার্যক্রমের সমাপ্তি ঘটে।
এদিকে, বেলা ২টার দিকে কানাইঘাটের ৫নং বড়চতুল ইউনিয়নে উপস্থিত হন জমিয়ত সভাপতি। ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর ইউনিয়নের সার্বিক অবস্থা, জনগণের সমস্যা, স্থানীয় উন্নয়ন পরিকল্পনা এবং অবকাঠামু, এলাকার উন্নয়নসহ নানা ইস্যুতে বিশদ আলোচনা হয়।

এই সফরের মাধ্যমে এলাকার জনগণ আশাবাদী যে, ভবিষ্যতে আরো উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে অগ্রগতি সাধিত হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর