এবার পুকুরঘাট থেকে উদ্ধার রিভলবার

প্রকাশিত: 8:18 PM, February 18, 2026

এবার পুকুরঘাট থেকে উদ্ধার রিভলবার

নিজস্ব প্রতিবেদক
বন-জঙ্গল, ঝোপঝাড়ের পর এবার পুকুরঘাটের সিঁড়ির নিচ থেকে একটি রিভলবার উদ্ধার করেছে র‌্যাব-৯। বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।
তারা জানায়, তারা জানায়, সোমবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানার তাজপুর ইউনিয়নের পূর্ব রোকনপুর এলাকার একটি পুকুর ঘাটের সিঁড়ির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী রিভলবার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত রিভলভারটি একটি জিডি দায়ে করে সিলেটের ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর