ওসমানীনগরে উপদেষ্টা হুমায়ুন কবিরের পক্ষ থেকে ইফতার ও দোয়া

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৬

ওসমানীনগরে উপদেষ্টা হুমায়ুন কবিরের পক্ষ থেকে ইফতার ও দোয়া

ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগর উপজেলায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের নিজ বুরুঙ্গা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে সহস্রাধিক রোজাদারের অংশগ্রহণে এ ইফতার মাহফিলের আয়োজন করেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান।
ইফতার পুর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, হুমায়ুন কবির ওসমানীনগর উপজেলার সন্তান। তিনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে রাজনীতি ও কূটনৈতিক অঙ্গনে কাজ করে দেশের সুনাম বৃদ্ধি করে যাচ্ছেন।
বক্তারা আরও বলেন, এলাকার উন্নয়ন ও অগ্রগতির জন্য স্থানীয় নেতৃত্বকে ঐক্যবদ্ধ করে কাজ করতে হবে। হুমায়ুন কবির এবং সিলেট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা’র নেতৃত্বে ওসমানীনগরের সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজক সাজ্জাদুর রহমান বলেন, পবিত্র রমজান উপলক্ষে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা দেশ, জাতি এবং ওসমানীনগর এলাকার উন্নয়ন ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছি।
পরে দেশ ও জাতির শান্তি, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর