ওসমানীনগরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৬

ওসমানীনগরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগর উপজেলায় সিলেট-ঢাকা মহাসড়কের পাশে একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
(১১ মার্চ) বুধবার সকালে উপজেলার গোয়ালাবাজার এলাকায় মহাসড়কের পাশে মহামায়া ফার্নিচারের সংলগ্ন ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা ধারণা করছেন। তাকে প্রায়ই গোয়ালাবাজারের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা যেত।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুর্শেদুল আলম ভূইয়া জানান, ধারণা করা হচ্ছে ব্যক্তি রাতের কোনো এক সময় মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মানছুরা আক্তার জানান, তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। মৃত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের পর পরিচয় শনাক্ত না হলে স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ হিসাবে দাফনের ব্যবস্থা করা হবে।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর