স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড পেলেন ওসমানীনগরের ফ্রিল্যান্সার রায়হান

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৬

স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড পেলেন ওসমানীনগরের ফ্রিল্যান্সার রায়হান

ওসমানীনগর প্রতিনিধি
অল্প বয়সেই আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং অঙ্গনে সাফল্যের স্বীকৃতি হিসেবে রায়হান হোসেন মুরাদ অর্জন করেছেন স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ডÑ২০২৬ সম্মাননা। এই অর্জনে গর্বিত তাঁর নিজ উপজেলা ওসমানীনগরসহ পুরো সিলেট অঞ্চল।
রায়হান উপজেলার তাজপুর ইউনিয়ন-এর জিয়াফক গ্রামের বাসিন্দা মো. নানু মিয়া-এর পুত্র। মাত্র ১৬ বছর বয়সে ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে অধ্যয়নরত থাকা অবস্থায় আন্তর্জাতিক মার্কেটপ্লেসে ভিডিও এডিটিং সেবার মাধ্যমে নিজের দক্ষতার স্বাক্ষর রাখছেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, রায়হানের এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে তাঁর মায়ের। সন্তানের আগ্রহকে ছোটবেলা থেকেই উৎসাহ দেওয়া, প্রয়োজনীয় সহায়তা ও অনুপ্রেরণা জোগানোÑসবকিছুতেই তিনি পাশে ছিলেন। পরিবারের সেই নিরবচ্ছিন্ন সমর্থন ও প্রেরণাই রায়হানকে স্বপ্নপূরণে সাহস জুগিয়েছে।
প্রযুক্তি ও সৃজনশীল কাজের প্রতি গভীর আগ্রহ, ধারাবাহিক পরিশ্রম এবং পেশাদার মানসম্পন্ন কাজের মাধ্যমে বিদেশি ক্লায়েন্টদের আস্থা অর্জন করেন তিনি। তার এই সাফল্য ও অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছরে তাকে স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।
স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহল মনে করছেন, গ্রাম থেকে উঠে এসে এত অল্প বয়সে আন্তর্জাতিক অঙ্গনে সম্মাননা অর্জন তরুণ প্রজন্মকে ফ্রিল্যান্সিং ও প্রযুক্তিমুখী শিক্ষায় উৎসাহিত করবে। তাদের মতে, রায়হানের এই অর্জন প্রমাণ করেÑসুযোগ ও প্রযুক্তি কাজে লাগাতে পারলে প্রত্যন্ত অঞ্চল থেকেও বিশ্বমঞ্চে সাফল্য সম্ভব।
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রায়হান বলেন, “এই সম্মাননা আমার পরিবার, বিশেষ করে আমার মায়ের ত্যাগ ও অনুপ্রেরণার ফল। ভবিষ্যতে দেশের জন্য আরও বড় কিছু করার স্বপ্ন দেখি।”
তার এ অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর