বিভিন্ন মহলের শোক প্রকাশ
নকশী বাংলা ফাউন্ডেশনের সভাপতির পিতা শফিকুর রহমানের জানাজা সম্পন্ন

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, মে ২০, ২০২৬

<span style='color:#077D05;font-size:19px;'>বিভিন্ন মহলের শোক প্রকাশ</span> <br/> নকশী বাংলা ফাউন্ডেশনের সভাপতির পিতা শফিকুর রহমানের জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
নকশী বাংলা ফাউন্ডেশনের সভাপতি প্রিন্সিপাল মো: শাহীনুর রহমান চৌধুরীর পিতা, বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব হাজী শফিকুর রহমান চৌধুরী (৮৫) বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (১৯ মে) বেলা ১টার সময় (ওসমানীনগর, মির্জা সহিদপুর) তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৮ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।
রাত সাড়ে ৭টায় তার বাড়ির সামনে সালাতুল জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। হাজী শফিকুর রহমান চৌধুরীর জানাজায় এলাকার সর্বস্তরের মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
নকশী বাংলা ফাউন্ডেশনের সভাপতির পিতা বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব হাজী শফিকুর রহমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, নকশী বাংলা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি তাইজুল ইসলাম ফয়েজ, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাজহারুল ইসলাম জয়নাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা উসমান গণি, ফাইনেন্স ডিরেক্টর সাংবাদিক মো. হাবিবুর রহমান, আলহাজ্ব আতাউর রহমান হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মুফতী আবুল কাশেম, খাদিমপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা সিদ্দিকুর রহমান, গ্রীণসিটি ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের ভাইস-প্রিন্সিপাল আসাদুর রহমান কালাম, ইকরা ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের চেয়ারম্যান আলমগীর কবির, দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুদ্দীন মো: নুনু মিয়া, উমরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চেরাগ আলী, হযরত খাদিজা রাদিআল্লাহু বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আহমদ প্রমুখ।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন,
হাজী শফিকুর রহমান চৌধুরী মখন মিয়া এলাকার একজন সালিশ ব্যক্তিত্ব ছিলেন। শিক্ষা ও সমাজসেবায় তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। তিনি দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের শাখা কেন্দ্রের নাজিম ছিলেন দীর্ঘ ৩৫ বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর