ওসমানীনগরে পিয়াস বেভারেজ এন্ড ফুডস ও কওছর প্যাকেজড ড্রিংকিং ওয়াটারের যাত্রা

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, জুন ১, ২০২৬

ওসমানীনগরে পিয়াস বেভারেজ এন্ড ফুডস ও কওছর প্যাকেজড ড্রিংকিং ওয়াটারের যাত্রা

আব্দুর রকিব, ওসমানীনগর
কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং নিরাপদ পানির চাহিদা পূরণে সিলেটের ওসমানীনগর উপজেলায় এগিয়ে এসেছেন যুক্তরাজ্য প্রবাসী কওছর আহমদ।
স্থানীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নিজ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে তিনি বিভিন্ন কর্মসংস্থানমুখী প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি বিশুদ্ধ ও নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন। যার ধারাবাহিকতায় তিনি গড়ে তুলেছেন পিয়াস বেভারেজ এন্ড ফুডস নামক একটি কোম্পানি। আর এই কোম্পানির মাধ্যমে নতুন যাত্রা করলো কওছর প্যাকেজড ড্রিংকিং ওয়াটার।
সোমবার দুপুরে উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর নিউমার্কেট এলাকায় কোম্পানির কার্যালয়ে কেক কাটা ও দেয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা করে কওছর প্যাকেজড ড্রিংকিং ওয়াটার। এতে বিভিন্ন ধরণের কোমল পানিওসহ রাখা হয়েছে নিরাপদ পানি। আর এসব পানি বিশুদ্ধ করতে ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযোক্তিরযন্ত্রপাতি। বাজারজাত করণের মধ্য দিয়ে এসব পানি সহজেই পৌছে যাবে ভূক্তার হাতের কাছেই।
সোমবার অনাড়ম্বর অনুষ্ঠানের মূধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কোম্পানির চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী কওছর আহমদ।
কোম্পানির ম্যানেজার শাহ জামালের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, সমাজসেবী শওকত আহমদ সায়মন, সুরাব আলী মার্কেটিং অফিসার ফয়ছল আহমদ সুমনসহ অনেকেই।
বক্তারা বলেন, শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন, সামাজিক কল্যাণ এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন যুক্তরাজ্য প্রবাসী কওছর আহমদ। প্রত্যান্ত অঞ্চলে কর্মসংান্থর সৃষ্টির মাধ্যমে গ্রামীণ জনপদের দারিদ্র্য হ্রাস, বেকারত্ব দূরীকরণ এবং টেকসই উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করতে পিয়াস বেভারেজ এন্ড ফুডস এবং কওছর প্যাকেজড ড্রিংকিং ওয়াটার নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে নিরাপদ পানির চাহিদা পুরণে কাজ করে যাচ্ছেন। যা স্থানীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতি বিরাট ভূমিকা পালন করবে। তাঁর এসব উদ্যোগ ওসমানীনগরের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনবে এমন প্রত্যাশা করেন তারা। সভা শেষে অতিথিদের নিয়ে কেক কাটেন পিয়াস বেভারেজ এন্ড ফুডস কোম্পানির চেয়ারম্যান কওছর আহমদ। অনুষ্ঠান শেষে কোম্পানির সাফল্য সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন কাজি মোফাজ্জল। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার বাসিন্দারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে আগত অতিথিদের নিয়ে ভোড়িবুজ অনুষ্ঠিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর