কর্মরত অবস্থায় পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল

প্রকাশিত: 2:04 PM, October 2, 2026

কর্মরত অবস্থায় পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল

তৌফিকুর রহমান তাহেরঃ

সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানায় কর্মরত পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্ট্রোকজনিত অসুস্থতার কারণে বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মরহুম আমিনুল ইসলাম চৌধুরী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার এক কৃতি সন্তান ছিলেন। কর্মজীবনে তিনি অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে নিজের দায়িত্ব পালন করে গেছেন।

তার এই আকস্মিক প্রয়াণে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে—মহান আল্লাহ তাআলা যেন তার সকল ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন এবং শোকাহত পরিবারকে এ অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর