মাওলানা আব্দুল মতীন ফাউন্ডেশন’র মেধাবৃত্তি প্রদান

প্রকাশিত: 4:55 PM, February 2, 2019

মাওলানা আব্দুল মতীন ফাউন্ডেশন’র মেধাবৃত্তি প্রদান

মাওলানা আব্দুল মতীন ফাউন্ডেশন সিলেট’র উদ্যোগে দ্বিতীয়বারের কৃতী শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান ও সংর্বধনা সম্পন্ন হয়েছে।

সম্মিলিত কওমি শিক্ষাবোর্ড ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীায় মেধাতালিকার শীর্ষ ৪০-এ অবস্থানকারী সিলেট বিভাগের কৃতী তরুণ আলেমদের সংবর্ধনা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠান শনিবার (২ ফেব্র“য়ারি) বিকেলে সিলেট নগরের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগের ৮জন মেধাবীকে নগদ অর্থ, সনদ ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামেয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল (র) এর শায়খুল হাদিস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী।

ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট হাসান আহমদের সভাপতিত্বে এবং মুহাম্মদ রুহুল আমীন নগরী ও শাহিদ হাতিমীর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট লেখক মাওলানা শরীফ মুহাম্মদ, মারকাযুশ শরিয়া ঢাকার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি হারুন জামিয়া দারুল কুরআন সিলেটের শায়খুল হাদীস মাওলানা শায়খ আতাউর রহমান, শেখবাড়ী মাদরাসার মুহতামিম মাওলানা শেখ আহমদ আফজাল হামিদী, জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা সভাপতি মাওলানা এহসান উদ্দীন, দরগাহ মাদরাসার শিক্ষক মাওলানা জুনায়েদ কিয়ামপুরী, দলইর গাও মনজুরুল ইসলাম কওমি মাদরাসার শিক্ষাসচিব মাওলানা মাহমুদুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা নুরুয্যামান সাইদ, মাওলানা ইলিয়াস মাশহুদ, মাওলানা সাফওয়ান আহমদ, দেলোওয়ার হোসাইন ইমরান,সালেহ আহমদ শাহবাগী,হাফিজ মাওলানা মনসুর আহমদ প্রমুখ। শুরুতে কুরআন তেলাওয়াত করেন মাওলানা আনোয়ার হোসাইন। ফাউন্ডেশনের সেক্রেটারী মাওলানা রশীদ আহমদ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, শায়খুল হাদিস আল্লামা মুশাহিদ বায়মপুরী রাহ.’র একান্ত শাগরিদ, জামেয়া মুশাহিদিয়া খাগাইল কোম্পানীগঞ্জের দীর্ঘকালীন শিাসচিব মাওলানা শায়খ আবদুল মতীনের নামানুসারে গঠিত শিা ও সমাজসেবামূলক সংগঠন ‘মাওলানা আব্দুল মতীন ফাউন্ডেশন সিলেট’র উদ্যোগে ১৪৩৯ হিজরিতে অভিন্ন প্রশ্নপত্রে ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীায় মেধাতালিকার শীর্ষ ৪০-এ অবস্থানকারী সিলেট বিভাগের কৃতী তরুণ আলেমদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।

উল্লেখ্য, গত বছরও এই ফাউন্ডেশনের উদ্যোগে সম্মিলিত মেধাতালিকায় শীর্ষ ৪০-এ অবস্থানকারী সিলেট বিভাগের ৮ জন তরুণ আলেমকে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্টসহ উপহার সামগ্রী প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর