জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভা মঙ্গলবার

প্রকাশিত: 10:41 PM, October 26, 2019

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভা মঙ্গলবার

ডেস্ক প্রতিবেদন : সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক সভা আহ্বান করা হয়েছে। আগামী মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নগরীর মেন্দিবাগ সংলগ্ন (শাহজালাল ব্রিজ লিংক রোড) হোটেল গার্ডেন ইনের কনফারেন্স রুমে অনূষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।

.
সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য জেলা আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর