শাবি’র শাহপরাণ হলের শিক্ষার্থীদের জন্য এসএমএস ভিত্তিক সেবা চালু

প্রকাশিত: 10:46 AM, February 11, 2020

শাবি’র শাহপরাণ হলের শিক্ষার্থীদের জন্য এসএমএস ভিত্তিক সেবা চালু

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক ছাত্রদের শাহপরাণ হলে এসএমএস ভিত্তিক সেবাদান কার্যক্রম শুরু করেছে হল কর্তৃপক্ষ। রোববার বিকেলে হল প্রভোস্টের কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে এ সেবার উদ্বোধন করেন শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান।
এসময় প্রভোস্ট বলেন, হল থেকে বিভিন্ন সময় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের নোটিশ প্রদান করা হয়। ডিজিটালাইজেশনের অংশ হিসেবে সেই নোটিশগুলো আমরা অফিসিয়াল নম্বর থেকে ভর্তিকৃত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএস আকারে পাঠিয়ে দিবো। এর ফলে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন বিষয়ে আপডেট থাকতে পারবে। ফলে শিক্ষার্থীদের সাথে হল প্রভোস্টদের সম্পর্ক আরো দৃঢ় হবে। তিনি আরও বলেন, শুধু মাত্র ভর্তিকৃত শিক্ষার্থীরা এই সেবা পাবে কিন্তু ভর্তি ছাড়া কেউ হলে থাকলে তারা এই সেবা পাবে না।
এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি হোসাইন ইমরান, সহ-সভাপতি আরাফ আহমেদ, দপ্তর সম্পাদক জুবায়ের মাহমুদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এছাড়াও অন্যান্যদের মধ্যে শাহপরাণ হলের সহকারী প্রভোস্ট সহকারী অধ্যাপক মো. মাসুম তালুকদার, সহকারী অধ্যাপক এ.এস.এম সায়েম, সহকারী অধ্যাপক আসিফ মো. সামির, প্রভাষক মো. সাইফুজ্জামান, প্রভাষক অমিত কুমার চক্রবর্তী প্রমূখ উপস্থিত ছিলেন ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর