নগরীতে চাঁদাবাজির নতুন কৌশল : টাকার বদলে বালু,পাথর দাবি

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০

নগরীতে চাঁদাবাজির নতুন কৌশল : টাকার বদলে বালু,পাথর দাবি

নিজস্ব প্রতিবেদন : চাঁদাবজিতে এবার নতুল কৌশল যুক্ত হয়েছে। এই কৌশলে টাকার বদলে বালু, পাথর কিংবা সিমেন্ট চাঁদা হিসেবে দাবি করা হয়। নগরীতে কয়েকটি যায়গায় এমন ঘটনা সংবাদ পেয়ে অনেকেই বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করেছেন। বিশেষ করে মহানগরীর যেকোনো মহল্লায় নতুন বাসা নির্মান হলেই এমন ঘটনার ঘটে বলে জানিয়েছেছন কয়েকজন ভুক্তভোগী।
রোববার এমনই এক অভিযোগ জানিয়েছেন উপশহর ই ব্লকের এক প্রবাসী ব্যবসায়ী। নাম প্রকাশ করলে চাঁদাবাজদের আক্রমন আরো বাড়তে পারে-আশঙ্কা করে তিনি নিজ পরিচয় গোপন রেখে বলেন, বাড়ি নির্মানের জন্য বাসার একটি স্থানে বালু এবং পাথর রাখা হয়েছে।
কিন্তু দু’দিন যাবত ৫ সদস্যের একটি চক্র বাসার সামনে এসে আমাকে বালু এবং পাথর চাঁদা হিসেবে প্রদান করার পর বাড়ি নির্মানের নির্দেশ দিয়ে যায়। পরদিন আবার এসে একই দাবি জানায় তারা। তাদের দাবি-আমাদের বালু পাথর না দিয়ে বাসা নির্মান করা যাবেনা। ‘ তিনি বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করে বলেন, এ্ই অভিযোগ পেয়েছি-উপশহরের অন্য একটি ব্লক থেকে।
খোঁজ নিয়ে জানা গেছে, এমন ঘটনা শুধু উপশহরেই নয়, নগরীর আরো একাধিক স্থানে এমন ঘটনার অভিযোগ পাওয়া গেছে। নগরীর ঠিলাগড়স্থ সবুজবাগ আবাসিক এলাকায়ও এমন ঘটনার শিকার হয়েছেন অপর বাড়ি নির্মাতা। চাঁদাবাজদের বালু পাথর সরবরাহ করার পরও থেমে নেই তাদের উপদ্রুব। নানা অজুহাত এবং কৌশলে চাঁদা প্রদানের অভিযোগ প্রকাশ করেছেন তিনি। এর ফলে গোটা নগর জোরে এখন নতুন করে আতঙ্ক শুরু হয়েছে নতুন বাড়ি কিংবা ভবন নির্মাতাদের মধ্যে।
এ বিষয়ে জানতে চাইলে এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, এরকম কোনো অভিযোগ এখনও আমাদের কাছে আসেনি। এরকম অভিযোগ পেলে যথাবিহীত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর