ঢাকা ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০
নিজস্ব প্রতিবেদন : সিলেট বোর্ডে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এসএসসি’র ভূগোল ও পরিবেশ পরীক্ষায় এক শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। বিকেলে (অনিয়মিত পরীক্ষার্থীদের) ক্যারিয়ার শিক্ষায় কোন শিক্ষার্থী না থাকায় এ বিষয়ে পরীক্ষা হয়নি। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সিলেট শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা জানিয়েছেন, গতকালের ভূগোল ও পরিবেশ বিষয়ে ৬৫ হাজার ৪৭২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৬৫ হাজার ১৪৪ জন। অনুপস্থিত ছিল ৩২৮ জন শিক্ষার্থী।
এদিকে, গতকাল সকালে এসএসসি’র ভূগোল ও পরিবেশ পরীক্ষা চলাকালে কোম্পানীগঞ্জের শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মুঠোফোন সাথে পাওয়ায় এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য এ তথ্য জানিয়েছেন।
গতকালের পরীক্ষায় জেলাওয়ারী অনুপস্থিত পরীক্ষার্থী সংখ্যা সিলেটে ১১৮, হবিগঞ্জে ৮০, মৌলভীবাজারে ৬৭ এবং সুনামগঞ্জে ৬৩ জন পরীক্ষার্থী রয়েছে। উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চার জেলায় ৯১২টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের জন্য ১৪৬টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। জেলাওয়ারী কেন্দ্র সংখ্যা হচ্ছে-সিলেটে ৫৮টি, হবিগঞ্জে ৩১টি, মৌলভীবাজারে ২৬টি এবং সুনামগঞ্জে ৩১টি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host