ঢাকা |
প্রকাশিত: 2:54 PM, February 19, 2020
নিজস্ব প্রতিবেদন : ‘সংবাদপত্র এবং সংবাদকর্মীদের সাথে রয়েছে আমার বহুমাত্রিক সম্পর্ক। সেই ছাত্র রাজনীতি থেকে শুরু করে এই অঙ্গণের প্রতিটি মানুষের সাথে রয়েছে আমার আত্মার সম্পর্ক। সেই সুবাধে আমার কোনো কাজ প্রশ্নবিদ্ধ হলেও সেটি সমালোচনা যেমন করা হয়েছে ঠিক তেমনি আমার ভালো কাজে সর্বাগ্রে সাহস যুগিয়ে পাশে থেকেছেন সিলেটের সংবাদকর্মীরা। ’
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবার পর সিলেটে সংবাদকর্মীদের সাথে প্রথম মত বিনিময় সভায় উপরোক্ত কথা বলেন শফিউল আলম চৌধুরী নাদেল। বুধবার সিলেটের স্থানীয়, জাতীয়, ইলেকট্রনিকস মিডিয়া ও অনলাইন সংবাদকর্মীদের সাথে তিনি মত বিনিময় করছিলেন।
সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলামের সভাপতিত্বে ও সাংবাদিক মুক্তাদির আহমদ মুক্তার পরিচালনায় মত বিনিময় সভায় তিনি বলেন, আওয়ামী লীগের মতো বিশাল একটি দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার পর দলের প্রতি আমার দায়বোধ আরো বেড়ে গেছে। দলকে সাংগঠনিকভাবে গ্রুপিং মুক্ত রেখে মাঠপর্যায়ে আরো বিস্তৃত করাই আমার প্রধান চ্যালেঞ্জ। তিনি বলেন, সেই ছাত্রজীবন থেকে মুজিবাদর্শের পতাকা বহন করে চলেছি। সেই পতাকার মান শতভাগ অক্ষুন্ন রেখে জাতির পিতার কন্যা দলের সভানেত্রীর হাতকে শক্তিশালী করে গড়ে তোলাই হবে আমার আগামীর কর্মযজ্ঞ। এই যাত্রায় তিনি বরাবরের মতো সিলেটের সকল সংবাদকর্মীর সহযোগীতা কামনা করে বলেন, ভুলের উর্দ্ধে কেউ নয়। তিনি বলেন, রাজনীতির এই বিশাল পথ পাড়ি দিতে গিয়ে আমার কোনো ভুল-ভ্রান্তি চোখে ধরা পড়লে অবশ্যই লিখনীর মধ্য দিয়ে আপনারা আমাকে সজাগ করে দিবেন। তবে, কোনো গুজবের পিছনে না দৌড়ে বস্তুনিষ্ট সাংবাদিকতার পথ গ্রহণের জন্য তিনি উপস্থিত সংবাদকর্মীদের প্রতি অনুরোধ জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host