ঢাকা ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০
শাবি প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাস্ট রিসার্চ সেন্টারে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের আয়োজনে ‘সিলেট শহরে নিরাপদ এবং পুষ্টিকর খাবারের প্রাপ্যতা উন্নত করতে প্রশিক্ষণের সংহতকরনের সম্ভাব্যতা বোঝা : স্টেকহোল্ডার ট্রেনিং” – শীর্ষক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
রবিবার ২৩ ফেব্রুয়ারি সকাল দশটায় কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শুধুমাত্র খাদ্যে স্বয়ংসম্পূর্ন হলেই চলবে না খাদ্য নিরাপত্তার দিকেও আমাদের জোর দিতে হবে। এরই ধারাবহিকতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মানসম্পন্ন পরিবেশে সুলভ মূল্যে নিরাপদ খাদ্য সরবরাহের জন্য কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীসহ সকলের কথা বিবেচনায় রেখে টংগুলো আধুনিকায়নের উদ্দ্যোগ ইতোমধ্যে গ্রহন করা হয়েছে।
ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. জিএম রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. ইফতেখার আহমেদ, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক।
উল্লেখ্য, দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের টং পরিচালকগন অংশগ্রহন করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host