আজ সিলেট আসছে ডিএফটি ‘র প্রতিনিধি দল

প্রকাশিত: 2:58 PM, March 9, 2020

আজ সিলেট আসছে ডিএফটি ‘র প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদন : সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে করতে আসছে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের (ডিএফটি) একটি প্রতিনিধি দল। সিলেট থেকে লন্ডনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে তারা নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখবেন।
জানা গেছে, সোমবার (৯ মার্চ) দুপুরের দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে ডিএফটি প্রতিনিধি দলটি পৌঁছাবে। রবিবার (৮ মার্চ) থেকেই বিমানবন্দর এলাকায় জনসাধারণের চলাচলসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, ব্রিটিশ সংস্থা প্রতিনিধিরা মূলত বিমানবন্দরের নিরাপত্তাসহ সার্বিক বিষয়গুলো যথাযথ আছে কিনা তা দেখাবেন। ডিএফটির প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট থেকে লন্ডনে সরাসরি ফ্লাইট চালুর অনুমতি পাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর