নেপালে বিমান দুর্ঘটনায় নিহত রাগীব-রাবেয়ার ১২ শিক্ষার্থীর স্মরণ আজ

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০

নেপালে বিমান দুর্ঘটনায় নিহত রাগীব-রাবেয়ার ১২ শিক্ষার্থীর স্মরণ আজ

নিজস্ব প্রতিবেদন : শোকাবহ নেপাল বিমান দুর্ঘটনার দিন আজ। ২০১৮ সালের ১২ মার্চ এই দিনে নেপালের রাজধানী কাঠমান্ডুতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে ইউএস বাংলা বিমান দুর্ঘটনায় নিহত হন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ১২ জন নেপালী শিক্ষার্থী। ইউএসবাংলার বিধ্বস্ত বিমানের যাত্রীদের মধ্যে রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজের শিক্ষার্থী-সঞ্জয় পৌডেল, সঞ্জয়া মহারজন, নেগা মহারজন, অঞ্জলি শ্রেষ্ঠ, পূর্ণিমা লোহানি, শ্রেতা থাপা, মিলি মহারজন, শর্মা শ্রেষ্ঠ, আলজিরা বারাল, চুরু বারাল, শামিরা বেনজারখার, আশ্রা শখিয়া ও প্রিঞ্চি ধনি প্রাণ হারান।
তাদের অকাল মর্মান্তিক মৃত্যুর এই দিবসটিকে নানা কর্মসূচিতে স্মরণ করেবে নিহতদের সহপাঠী, শিক্ষক-শিক্ষার্থীরা। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় কলেজ ক্যাম্পাসে মোমবাতি প্রজ্জ্বলন ও স্মরণ অনুষ্ঠান পালিত হবে। স্মরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, ইন্টার্ণ চিকিৎসক এবং শিক্ষার্থীবৃন্দ। এতে সকলকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেন।

সর্বশেষ ২৪ খবর