ঢাকা |
প্রকাশিত: 11:40 PM, April 24, 2020
নিজস্ব প্রতিবেদক : সিলেট নতুন করে করোনায় আক্রান্ত হলেন আরো আরো ৮ জন। সিলেট ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজের ২য় তলায় স্থাপিত ল্যাবে আজ মোট ১৩৬ জনের সমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১২৮ জনের রিপোর্ট আসে নেগেটিভ এবং ৮ জনের রিপোর্ট আসে পজেটিভ। অর্থাৎ সিলেট অঞ্চলে নতুন করে আরো ৮ জন করোনা আক্রান্ত হলেন। এই নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৫৪ জন। তবে, আক্রান্ত ৮ জনের ব্যাপারে বিস্তারিত জানানো সম্ভব নয় বলে জানিয়েছেন ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় ।
এর আগে ২৩ এপ্রিল বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ২য় তলায় স্থাপিত ল্যাবে মোট ১৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৪৯ জনের রিপোর্ট আসে। ১৪৯ রিপোর্টের মধ্যে ১৩৩ জনের রিপোর্ট আসে নেগেটিভ এবং ১৬ জনের রিপোর্ট আসে পজেটিভ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host