ঢাকা ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০
লিমন তালুকদার : সিলেটে ২০ দিনে ২১ তম রিপোর্ট এসেছে আরো ১৮০ জনের। এই নিয়ে সিলেট ওসমানী হাসপাতালে মোট ১৯৯৬ জনের নমুনার টেস্ট গ্রহণ করা হয়। এর মধ্যে ২৭ এপ্রিল আরো ১৩ জনের রিপোর্ট আসে পজেটিভ। এই নিয়ে করোনা আক্রান্তের হিসেবে সিলেট অঞ্চল শতকের ঘরে পা রাখলো।
আক্রান্ত ১০০ জনের মধ্যে ঢাকা থেকে পজেটিভ রিপোর্ট আসে হবিগঞ্জের মোট ২১ জনের। সুনামগঞ্জে রয়েছেন আরো ১ জন করোনা রোগী। এই নিয়ে সিলেট অঞ্চলে মোট করোনা রোগীর সংখ্যা এখন ১০০। বাকি ১৯১৯ জনের রিপোর্ট আসে নেগেটিভ। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে হবিগঞ্জ ও সিলেটে মারা যান ২ জন।
এর আগে ২৬ এপ্রিল রোববার সিলেট ওসমানী হাসপাতালের ২য় তলায় স্থাপিত ল্যাবে বিভিন্ন স্থান থেকে আসা এই ১৬৫ জনের নমুনা সংগ্রহ করা হয় । এর মধ্যে ১৫৭ জনের রিপোর্ট নেগেটিভ আসলেও ৮ জনের রিপোর্ট আসে পজেটিভ। বিষয়টি নিশ্চিত করে সিলেট ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় ।
২৫ এপ্রিল রিপোর্ট আসে ১৭৮ জনের। এর মধ্যে ২ টি পজেটিভ এবং নেগেটিভ রিপোর্ট আসে ১৭৬ জনের। ২৪ এপ্রিল রিপোর্ট আসে ১৩৬ জনের। এর মধ্যে ১২৮ টি নেগেটিভ এবং ৮ জনের রিপোর্ট আসে পজেটিভ। ২৩ এপ্রিল রিপোর্ট আসে ১৪৯ জনের। এর মধ্যে হবিগঞ্জের ১৬ রোগীর পজেটিভ রিপোর্ট আসে। নেগেটিভ আসে ১৩৩ জনের।
২২ এপ্রিল রিপোর্ট আসে ১৩৪ জনের। এর মধ্যে পজেটিভ ১৩ এবং নেগেটিভ ১২১ জন। ২১ এপ্রিল রিপোর্ট আসে ৭৩ জনের। এর মধ্যে পজেটিভ ২ এবং নেগেটিভ রিপোর্ট ৭১ জনের। ২০ এপ্রিল রিপোর্ট আসে ৮৮ জনের। এর মধ্যে ৭৮ নেগেটিভ এবং ১০ জনের রিপোর্ট পজেটিভ। ১৯ এপ্রিল ২৭ রিপোর্টের মধ্যে ২৬ টি নেগেটিভ হলেও একটি আসে পজেটিভ। এর আগে ১৮ এপ্রিল নেগেটিভ রিপোর্ট আসে ৮১ জনের।
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাপসাতালে (সিওমেক) ৭ এপ্রিল থেকে করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষা শুরু হয়েছে। ৮ এপ্রিল থেকে যথারীতি রিপোর্ট আসতে শুরু হয়েছে।
৮ এপ্রিল প্রথমে আসে ৯৪ জনের। যাদের প্রত্যেকের রিপোর্ট ছিলো নেগেটিভ। অর্থাৎ তাদের কেউই করোনায় আক্রান্ত নন। ৯ এপ্রিল আরো ২৪ জনের একইভাবে রিপোর্ট আসে নেগেটিভ। ১০ এপ্রিল নেগেটিভ রিপোর্ট আসে ৩৫ জনের। ১১ এপ্রিল একইভাবে নেগেটিভ আসে আরো ৪৭ জনের। ১২ এপ্রিল রিপোর্ট আসে ১০৬ জনের। এর মধ্যে ১০৫ জনের রিপোর্ট নেগেটিভ হলেও ১ জনের রিপোর্ট আসে পজেটিভ। পজেটিভ আসা ওই রোগী সুনামগঞ্জের।
এবং তিনিই প্রথম সনাক্ত হওয়া সুনামগঞ্জের করোনা রোগী। ১৩ এপ্রিল রিপোর্ট আসে আরো ৯১ জনের। এর মধ্যে ৯০ জনের রিপোর্ট আসে নেগেটিভ এবং ১ জনের পজেটিভ। কাকতলীয়ভাবে পজেটিভ আসা ওই রোগীও মহিলা এবং একই জেলা সুনামগঞ্জের বাসিন্দা।১৪ এপ্রিল আরো ৮৯ জনের রিপোর্ট আসে নেগেটিভ এবং ১৫ এপ্রিল নেগেটিভ রিপোর্ট আসে আরো ৮৫ জনের। ১৬ এপ্রিল রিপোর্ট আসে দুটি ধাপে মোট ১৪০ জনের। এরধ্যে ১৩৮ জনের নেগেটিভ রিপোর্ট আসলেও পজেটিভ আসে দুইজনের। ১৭ এপ্রিল দশম দিনে নেগেটিভ রিপোর্ট আসে আরো ৭৪ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেটে করোনা আক্রান্তের শতক পুরণের বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host