বিএনপি নেতা খালেদের ছোট ভাইয়ের মৃত্যুতে মহানগর বিএনপির শোক

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২০

বিএনপি নেতা খালেদের ছোট ভাইয়ের মৃত্যুতে মহানগর বিএনপির শোক

মহানগর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক
সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদের ছোট ভাই তারেক আহমদের মৃত্যুতে গভীর
শোক ও দু:খ প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

বুধবার এক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ
সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকী বলেন, নুরুল আলম সিদ্দিকী খালেদের মা,
বড় ভাই ও ছোট ভাইয়ের মৃত্যুতে পরিবারের সদস্যের মাঝে এখন শোকের মাতম
চলছে। আমরা নুরুল আলম সিদ্দিকী খালেদের মা, বড় ভাই ও ছোট ভাইয়ের রুহের
মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি
এবং পরিবারের অন্যান্য সদস্যদের এই শোক সইবার শক্তিদানে মহান রাব্বুল আল
আমিনের কাছে দোয়া করছি। বিজ্ঞপ্তি

সর্বশেষ ২৪ খবর