ঢাকা |
প্রকাশিত: 5:16 PM, December 12, 2020
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর আআহ্বানে ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সিলেট চেম্বার নেতৃবৃন্দ সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও বঙ্গবন্ধুকে অবমাননার তীব্র প্রতিবাদ জানান। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট চেম্বারের পরিচালক মো. মামুন কিবরিয়া সুমন, ফালাহ উদ্দিন আলী আহমদ, মো. আব্দুর। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host