ঢাকা |
প্রকাশিত: 4:36 PM, January 12, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল(জেসি আই)-এর সিলেট চ্যাপ্টার এর সদস্যদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেছে। রোববার মধ্যরাতে সিলেট নগরের কয়েকটি স্থানে জেসি আই সিলেট এর লোকাল প্রেসিডেন্ট মাসনুন আকিব বড় ভ‚ইয়ার নেতৃত্বে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে।
সিলেট শহরের জিন্দাবাজার, চৌহাট্টা, রিকাবীবাজার রেলস্টেশন, সোবহানিঘাট এলাকার তিনশতাধিক অসহায়,গরীব, পথশিশু প্রতিবন্ধী ও রাস্তায় শুয়ে থাকা অসহায়দের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেসিআই সিলেট প্লাটিনামের এক্সিকিউটিভ এর ভাইস প্রেসিডেন্ট এহসানুর রহমান, ভাইস প্রেসিডেন্ট সাকিব বক্স, ভাইস প্রেসিডেন্ট আহমেদ রিজভী, সেক্রেটারি জেনারেল ফাইজ উল্লাহ,কমিটি চেয়ার সাঈদ আহমেদ,জেনারেল লিগ্যাল কাউন্সিল আবু হুরায়রা মাহিদ সহ প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host