ঢাকা ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২১
লুৎফুর রহমান শাওন, ছাতক
ছাতকে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখানে দ্রুত করোনার বিস্তৃতি লাভের কারণে শংকিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী ৫ জুলাই পর্যন্ত এখানে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৬৬২ জন। আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ১২ জন।
তবে সুধি জনের মতে, এখানে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরো বেশি। নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৮৯২ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৪ হাজার ৮২৮ জনের। এন্টিজেন নমুনা সংগ্রহ হয়েছে ২৮০ জনের। নমুনার পজেটিভ সংখ্যা ২ জন। করোনায় আক্রান্ত ৬১৯ জন ইতিমধ্যে সুস্থতা লাভ করেছেন। আইসোলেশনে রয়েছেন ৩১ জন। হাসপাতালের অধীনে কোভিড-১৯ ভ্যাক্সিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন ৭ হাজার ২৬ জন। দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৪ হাজার ৮২৫ জন। ভ্যাক্সিনের জন্য রেজিষ্ট্রেশন করেছেন ৮ হাজার ২৫৪ জন। গত ৬ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসায় সেন্ট্রাল অক্সিজেন সুবিধা বেড নেই। সেন্ট্রাল অক্সিজেন মজুদও নেই। অক্সিজেন সিলিন্ডার রয়েছে ২৩ টি। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৫ জনের। এর মধ্যে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ২১ জনের। আক্রান্তের হার ৬০ শতাংশ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host