ঢাকা ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২১
ছাতক প্রতিনিধি
ছাতকের ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী গ্রামে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার আসামি নজির আহমদ (৩৭) ও সুর উদ্দিন (৪৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। নজির আহমদ ঝিগলী-খঞ্চনপুর গ্রামের ওয়াজিদ আলীর পুত্র ও সুর উদ্দিন ঝিগলী-মাঝপাড়া গ্রামের ফয়জুল করিমের পুত্র।
ছাতক থানার এসআই হাবিবুর রহমান পিপিএম দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ভুরুমপুর গ্রাম থেকে সোমবার রাতে তাদের গ্রেপ্তার করেন।
প্রসঙ্গত, গত ৪ জুলাই ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী গ্রামে আজিজুর রহমান ও আবুল হাসনাত পক্ষদ্বয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত হন ১২ জন। এ ঘটনায় জিয়াউর রহমান বাদী হয়ে ছাতক থানায় ৫২ জনের বিরুদ্ধে একটি মামলা (নং-০২) দায়ের করেন। ওই মামলার পলাতক আসামি দু’জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
মামলার বাদী জিয়াউর রহমান জানান, সংঘর্ষের সময় অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। পুলিশ এ পর্যন্ত কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি।
জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পলাশ চন্দ্র দাস জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host