ওসমানীনগরে জামায়াত শিবিরের দুই নেতা আটক

প্রকাশিত: 11:58 AM, November 29, 2018

ওসমানীনগরে জামায়াত শিবিরের দুই নেতা আটক

ওসমানীনগর সংবাদদাতা
সিলেটের ওসমানীনগরে জামায়াত-শিবিরের দুই নেতাকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন, উপজেলা জামায়াত ইসলামীর কর্মী গোয়ালাবাজার ইউনিয়নের গদিয়ারচর গ্রামের বশির উদ্দিনের ছেলে শাহ ওলিউর রহমান ও একই গ্রামের ওসমানীনগর উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি শুয়েবুর রহমান।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন আটকের সত্যতা স্বীকার করে বলেন, বিশেষ মতা আইনে এদের আটক করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর