ঢাকা ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৪ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২১
ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেছেন পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। রবিবার সকালে তিনি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেন।
এসময় তিনি ছাতক পৌরসভার পক্ষ থেকে ১০টি পালস অক্সিমিটার, ১০টি ইনথ্রারেড থার্মোমিটার, ৫টি বড় অক্সিজেন সিলিন্ডার, ১০০০ করোনা টেস্ট কিট, মাস্ক ও পিপিই সহ বিভিন্ন প্রকারের চিকিৎসা সামগ্রী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্ত্তীর কাছে হস্তান্তর করেন।
চিকিৎসা সামগ্রী হস্তান্তরের সময় মেয়র আবুল কালাম চৌধুরী বলেন, বিশ্ববাসী আজ করোনা ভাইরাসের কাছে এক পরাজিত সৈনিক। প্রতিদিনই মানবজাতির তরতাজা প্রাণ করোনা ভাইরাসের কাছে হেরে যাচ্ছে। বর্তমানে দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। তিনি সবাইকে সরকারের দেয়া স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।
এসময় আবাসিক মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমেদ সানি, স্টোর কিপার জয়নাল আবেদীন, কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host