অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে কঠোর প্রশাসন

প্রকাশিত: 3:43 AM, July 20, 2021

অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে কঠোর প্রশাসন

ছাতক প্রতিনিধি
ছাতকের চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। গত তিন দিনে ছয়টি পাথরবোঝাই নৌকা আটক ও জরিমানা করা হয়েছে। রবিবার বিকেলে চেলা ও মরা চেলা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি অবৈধ পাথরবোঝাই নৌকা আটক করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসলাম উদ্দিন। অভিযানে সোনার তরী নৌকার মালিক জাকারিয়া আহমদকে অবৈধ পাথর উত্তোলন ও বহনের জন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এসময় কাঠের নৌকার মালিক ময়নুল হককে চার হাজার টাকাসহ মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়। ওই সময় সাতভাই পরিবহন নৌকার মালিক পালিয়ে যাওয়ায় নৌকা আটক করে তিনটি নৌকা জব্দ করে পাথর নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়। আরও তিনটি নৌকা থেকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সহায়তা করে ছাতক থানার এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল।

 

সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন বলেন, অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহন বন্ধে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর