ঢাকা ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২২ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২১
শাল্লা সংবাদদাতা
সুনামগঞ্জের শাল্লার হবিবপুর ইউনিয়নের দাড়াইন বাজারের পাশে দাড়াইন নদীতে বিবস্ত্র অবস্থায় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সাড়ে ১১টার দিকে দাড়াইন বাজারের পার্শ্ববর্তী হাওর রক্ষা বাধে লাশ দেখতে পেয়ে স্থানীরা পুলিশে খবর দিলে শাল্লা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ভাসমান অবস্থায় অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করি। তিনি আরও বলেন, মরদেহটি অর্ধগলিত থাকায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে তিনি ধারণা করছেন, মরদেহটি দুরের কোথা থেকেও স্রোতের অনুকূলে ভেসে আসতে পাড়ে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host