ঢাকা |
প্রকাশিত: 4:22 PM, July 24, 2021
নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ
ছাতকে চলমান কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিধিনিষেধ না মানায় ১১ জনকে মোট ৪ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় হোটেল রেস্তোরা ব্যবসায়ীদের সর্তক করে দেয়া হয় এবং ফার্মেসী ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে ওষুধ ক্রয়-বিক্রয়ের পরামর্শ দেয়া হয়।
শনিবার দুপুরে ছাতক বাজারে স্বাস্থ্যবিধি না মানায় ও আইন অমান্য করায় এসব জরিমানা করেন উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান। অভিযান পরিচালনার সময় সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মামুনুর রহমান জানান, করোনা মহামারির প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে সকলকে সরকারের দেওয়া বিধিনিষেধ মানতে হবে। অন্যথায় আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host