ঢাকা ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২১
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত ও একাধিক মামলায় দীর্ঘদিনের পলাতক আসামি নাজির ইসলাম ওরফে নাজিম উদ্দিন (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে ১৩নং ভাতগাঁও ইউনিয়নের ঝিগলি গ্রামের মৃত উস্তার আলীর ছেলে।
সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) মো. বিল্লাল হোসেন ও ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিনের দিকনিদের্শনায় জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পলাশ চন্দ্র দাশ ও সঙ্গীয় ফোর্সদের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নাজিরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জি.আর- ১১৬/১৬ (জগন্নাথপুর), জি.আর- ১১৭/১৬ (জগন্নাথপুর), জি.আর- ২০৬/০৯ (বিশ্বনাথ) খুনসহ ডাকাতি, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র মামলা রয়েছে। গ্রেপ্তার এড়াতে সে দীর্ঘদিন থেকে পলাতক রয়েছে।
চোর ও ডাকাতদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পলাশ চন্দ্র দাস।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host