ঢাকা ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৫ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২১
ছাতক প্রতিনিধি
সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ছাতকে উদযাপিত হয়েছে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য শাহিন আহমেদ চৌধুরীর উদ্যোগে মঙ্গলবার ছাতকে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দলীয় নেতা কর্মীদের নিয়ে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। এসময় স্থানীয় অসহায় দু:স্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন নেতৃবৃন্দ।
স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য শাহিন আহমেদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের প্রতিটি জায়গায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষ ছড়িয়ে আছে। এই স্বেচ্ছাসেবকলীগ পরিচালিত হচ্ছে পরীক্ষিত ও ত্যাগী নেতা-কর্মীদের মাধ্যমে। স্বেচ্ছাসেবকলীগ হচ্ছে জননেত্রীর পরীক্ষিত নেতাদের নিয়ে, তাই তারা দেশের সেবা করতে বদ্ধপরিকর। দেশের যে কোন দুঃসময়ে সেচ্ছাসেবকলীগ জনগণের পাশে থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন- নজরুল চৌধুরী, মিসহাক আহমদ,ক্বারী সাইফুল ইসলাম,বেলাল আহমদ,কেশব পাল,সম্রাট চৌধুরী, কামাল আহমদ, পাবেল আহমদ, রিয়াদ চৌধুরী, আবুল খায়ের টুটুল,জামায়েল আহমদ ফরহাদ,রিয়াদ চৌধুরী, আব্দুল কাদির তালুকদার, জাহাঙ্গির আলম তারেক, রুবেল চৌধুরী, মিজানুর রহমান, সোহাগ আহমদ, শামিম মিয়া, রাজীব তরফদার, রুবেল তালুকদার জনি, আবির তালুকদার, রন দাস।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host